প্রকাশিত: ৭ মার্চ, ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
বর্ধিত সময়েও হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় কৃষকদের অধিকার আদায়ে আন্দোলনকারী সংগঠন হাওর বাচাঁও আন্দোলন সুনামগঞ্জ আদালত প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আদালত প্রাঙ্গনে হাওর বাঁচাও আন্দোলনের সমাবেশে বক্তারা বলেন,নীতিমালানুযায়ী গত বছরের ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী কাজ শেষ করার কথা।
কিন্তু কাজের মেয়াদ ৫ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলেও কাজ এখনো শেষ হয়নি। এছাড়াও বক্তারা বলেন পানি উন্নয়ন বোর্ড তারাহুড়া করে কাজ শেষ করতে গিয়ে কাজের মান খারাপ করছে। ফলে অল্প বৃষ্টিতেই বাঁধ ভেঙ্গে ফসলহানীর শঙ্কা রয়েছে। বাঁধ ভেঙ্গে ফসলহানী হলে বৃহত্তর আন্দোলন ও মামলা করার হুশিয়ারি দেন বক্তারা।
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম,
এড. বুরহান উদ্দিন দোলন, এড. মনিষ কান্তি দে মিন্টু, এড. সবিতা চক্রবর্তী, এড. মহসিন রেজা মানিক, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুখেন্দু সেন, হাওর বাঁচাও আন্দোলন
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ সভাপতি মোঃ আলীনুর, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, শহীদনুর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক আবু সইদ, জেলা নিসচা মহিম তালুকদার।
চলতি বছর সুনামগঞ্জ জেলায় বোরো ফসল রক্ষায় ৭৩৫ টি প্রকল্পের মাধ্যমে বাঁধের কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। যার ব্যায় ধরা হয়েছে ১২৫ কোটি টাকা।
মন্তব্য করুন