প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪, ০১:০৭ এ এম
অনলাইন সংস্করণ
কুমিল্লার লাকসাম পৌরশহরে গরীব, অসহায় হতদরিদ্র অটোরিকশা, ভ্যান চালক, দিনমজুরদের মাঝে মাসব্যাপী সবার জন্য ইফতার আয়োজন করছেন স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার তরে মানবপ্রেমী সদস্যরা। বিগত বছরের ন্যায় গত (১২ মার্চ) মঙ্গলবার পহেলা রমজান থেকে সংগঠনের সদস্যরা মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী সবার জন্য লাকসাম দৌলতগঞ্জ বাজার নোয়াখালী রেলগেট পৌরসভা রোড সংলগ্ন এই কার্যক্রম শুরু করে। এতে সাধারণ জনগণের মাঝে সংগঠনটির সুনাম ছড়িয়ে পড়ে।
সংগঠনের সদস্যদের কার্যক্রম সম্পর্কে পথচারীরা জানান, গত বছর ধরে এই সংগঠনের সদস্যদের কার্যক্রম নিসন্দেহে প্রসংসার দাবিদার। তারা যে ভাবে সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে এভাবে যদি সমাজের বিত্তবান ব্যক্তিরা অসহায় মানুষের পাশে দাড়াতেন তাহলে সমাজে কোন মানুষ অনাহারে থাকত না। বর্তমান সমাজে মানুষের মাঝে যে হিংসা-বিদ্বেষ বিরাজমান তা দূরিকরণে এই স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার তরে মানবপ্রেমী সংগঠনই দূর করতে পারবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম হীরা বলেন, গত বছর ধরে আমাদের সংগঠন এই কার্যক্রম হাতে নিয়েছে। লাকসাম পৌরশহরে আসা গরীব, অসহায় হতদরিদ্র অটোরিকশা, ভ্যান চালক, দিনমজুরদের মাঝে ইফতার বিতরণ করছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০জন ক্রমান্বয়ে লোকসমাগম বাড়তে থাকে। সকলের সহযোগিতায় আরও বেশি পরিমাণে ইফতার পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মাসব্যাপী এই কার্যক্রম চালাতে ব্যাপক অর্থের প্রয়োজন, আমাদের ভালো কাজ দেখে যে সকল ভাইয়েরা আমাদের অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগীতা করবে, সংগঠনের পক্ষ থেকে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর যদি কেউ স্বেচ্ছায় আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করতে চান তাবে সেটা সাদরে গ্রহন করা হবে। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, এটি একটি অরাজনৈতিক সেবামুলক সামাজিক স্বেচ্চাসেবী সংগঠন। এ সংগঠনের সদস্যরা বিভিন্ন সেবামুলক কাজের সাথে সম্পৃক্ত। বিভিন্ন সময় মুমুর্ষ রোগীর রক্তদান, অসহায় অসুস্থ রোগীর আর্থিক সহায়তা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতা, ইভটিজিং, বাল্য বিবাহ ও সমাজের বিভিন্ন কুসংস্কার রোধে সচেতনতা, শিক্ষা উপকরণ বিতরণ করে সমাজে সুনাম অর্জন করছে তারা।
মন্তব্য করুন