প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪, ০৩:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের তিনটি উপজেলা সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও বেলকুচি উপজেলার প্রথম ধাপে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তিনটি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠকে সিরাজগঞ্জের তিনটি উপজেলাসহ মোট ১৫২ টি উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিলে বলা হয়, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই বাচাই হবে ১৭ এপ্রিল।
মনোনয়ন পত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮-২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২১ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৮ মে।
প্রথম ধাপে সিরাজগঞ্জের তিনটি উপজেলায় (সদর, কাজিপুর ও বেলকুচি) ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন