প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৪, ০৪:২৮ এ এম
অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে বুধবার পবিত্র ঈদ-উল- ফিতর উদযাপিত হবে। তাই আমিরাতের সাতটি প্রদেশ জুড়ে ঈদ জামাতের সময় ঘোষণা করা হয়েছে। সকাল ৬টা হতে ৬টা ২৬ মিনিটের মধ্যে আমিরাত জুড়ে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ঈদের জামাতের সময়সূচীর ঘোষণা দেওয়া হয়।
জামাতের সময়সূচী:
আবুধাবি: সকাল ৬টা ২২ মিনিট
আল আইন : সকাল ৬টা ১৫ মিনিট
দুবাই: সকাল ৬টা ২০ মিনিট
শারজাহ: সকাল ৬টা ১৭ মিনিট
আজমান : সকাল ৬টা ১৭ মিনিট
ফুজাইরাহ: সকাল ৬টা ১৪ মিনিট
উম্ম আল কুইন: সকাল ৬টা ১৩ মিনিট
রাস আল খাইমাহ: সকাল ৬টা ১৫ মিনিট
ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে বড় বড় ঈদগাহ ও মসজিদ গুলোতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আবুধাবী শেখ জায়েদ গ্রান্ড মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর আবুধাবীর আল মুশরিফ প্যালেসে বিশিষ্ট ব্যক্তিবর্গেরর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাখতুম দুবাইয়ের আল জাবিল মসজিদে নামাজ আদায় করে জাবিল প্যালেসে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
মন্তব্য করুন