প্রকাশিত: ১৮ নভেম্বার, ২০২৫, ০৯:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড রায় দেওয়ার পরদিন অর্থাৎ আজও মঙ্গলবারও (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখা গেছে।
হাইকোর্টের প্রধান ফটক থেকে একটু এগোতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটক। সকালে দেখা যায়, হাইকোর্টের প্রধান ফটকের পাশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের অবস্থান। আরও একটু এগোলে সেনাসদস্যদের সাঁজোয়া যান নিয়ে দায়িত্বে থাকতে দেখা যায়। এ ছাড়া ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও গতকাল মৃত্যুদণ্ড ও একই অপরাধে রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য করুন