প্রকাশিত: ২৩ মে, ২০২৪, ০১:৩০ এ এম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত ১৬ মে ভারতে নিখোঁজ হন।
পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ থাকার কারণে ১২ই মে ঝিনাইদহ নিজ বাসভবন থেকে তিনি চুয়াডাঙ্গার দর্শনা হয়ে ভারতে প্রবেশ করেন, সেখানে গিয়ে গোপাল নামে এক বন্ধুর বাড়িতে উঠেন। এরপর নিয়মিত পরিবারসহ দলীয় কর্মীদের সাথেও যোগাযোগ করলেও গত ১৬ মে তাদের সাথে সর্বশেষ কথা হয় এই এমপির।
বিভিন্ন লোকজন বিভিন্ন রকম ধারণা করছিলেন, কেউ কেউ বলছিলেন ব্যবসায়ের কাজে হয়তো কোথাও মিটিংয়ে আছেন আবার অনেকেই বলছিল ফোন হারিয়ে গেছে, অবশেষে আজ বুধবার কলকাতায় নিউটাউনের ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কথা হয় স্থানীয় নেতাকর্মীদের সাথে তারা বলেন, তার কোন বডিগার্ড ছিল না সে সব সময় সাধারণ মানুষের মতোই চলাফেরা করতো লোকজন যখন যেখানেই ডাকতো সেখানে ছুটে যেতেন আমাদের নেতা। আমাদের মাথার উপর থেকে বটগাছের ছায়া হারিয়ে গেল আমরা এখন কোথায় যাব কার কাছে গিয়ে বলবো আমাদের সমস্যর কথা।
এমপি আনোয়ারুল আজিম এর মৃত্যুর খবর শুনেই বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা দুস্থ ও অসহায় এক নারীর সাথে কথা হয় তিনি জানান, ''অন্যান্য জায়গায় সরকার থেকে চাল ডাল নিতি হলি টাকা নিতো, কিন্তু এই মানুষটা আমাদের কাছ থেকে একটা পয়সাও কুনুদিন নিই নি এট্টা ভালো মানুষির মেরে ফেললো গো বাপ আমরা ইর বিচার তাই"।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, দুই দেশের মধ্যে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের জানাতে চাই সঠিক তদন্ত করে অপরাধীদের বিচারের আতা আনা হোক।
মন্তব্য করুন