প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ০২:২১ এ এম
অনলাইন সংস্করণ
বাংলা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল নয়টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমানের নেতৃত্বে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলাপাড়া প্রেসক্লাবের সামনের মাঠে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। শোভাযাত্রায় অংশগ্রহন করতে পেরে সবার মাঝে লক্ষ করা গেছে উৎসবের আমেজ। পরে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়।
এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাডুডু সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন