ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ০৪:০৩ এ এম

অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নে বজ্রপাতে লিপি আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রনশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার (৩৫) জেলার পীরগন্জ উপজেলার রনশিয়া গ্রামের ফিরোজ কবিরের স্ত্রী।

পরিবার পরিজনরা জানান, লিপি আক্তার শুক্রবার দুপুরে রান্নার খড়ির জন্য বাড়ির পাশে ভুট্টার শুকনো গাছ তুলতে যায়। এ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে লিপি আহত হয় এবং ঘটনাস্থলে মারা যায়।

জাবরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, বজ্রপাতে লিপি আক্তার নামের এক নারীর মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন ওই নারী ঘটনার সময় বাড়ির পার্শ্বে ভুট্টার ডাটা তুলছিল। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম ডন বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন