প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ২২ মার্চ থেকে ৩১ যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এই সময়কালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতি সাক্ষাৎ হবে। তাই প্রধান বিচারপতির অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এম. এনায়েতুর রহিম ১৯৬০ সালের ৮ নভেম্বর দিনাজপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর এলএলবি ডিগ্রি নেন।
এরপর ১৯৮৬ সাল থেকে আইন পেশা শুরু করে ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হন। এক সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
এরপর ২০০৯ সালে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে যোগ দেয়ার পর ২০১১ সালে হাইকোর্টের স্থায়ী হন বিচারপতি এম. এনায়েতুর রহিম। একপর্যায়ে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন ২০২২ সালের ৯ জানুয়ারি।
মন্তব্য করুন