লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪, ০২:৩০ এ এম

অনলাইন সংস্করণ

লাকসামে ঈদ সামগ্রী বিতরণ অজিফা ফাউন্ডেশনের

ছবি সংগৃহীত

অজিফা ফাউন্ডেশন কর্তৃক সমাজের দরিদ্র, অসহায়, প্রতিবন্ধি, বৃদ্ধ ও বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ মার্চ রবিবার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের তারাপাইয়া নিজ গ্রামে অজিফা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলমের সহায়তায়
এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে অজিফা ফাউন্ডেশন প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করেন। গ্রামের দূর-দূরান্ত থেকে আসা মানুষজন আত্মতৃপ্তি সহ এসব ঈদ উপহার নিয়ে বাড়ি ফিরেন।

এসময় উপস্থিত ছেলেন, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শামিম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলী আজম সর্দারসহ স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ সামগ্রী বিতরণকালে অজিফা ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, অজিফা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে সমাজের অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে সামান্য এই উপহারটুকু তুলে দিলাম। আমরা প্রতি বছরই এই আয়োজন চলমান রাখবো এবং ঈদ উপহার সবার
মাঝে বিতরণ করে ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিব।

মন্তব্য করুন