প্রকাশিত: ১০ মার্চ, ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষকদের রাজনীতি যদি বন্ধ হয়ে যায় তাহলে শিক্ষকদের নানা সমস্যার কথা তুলে ধরার মানুষ থাকতো না। তাই শিক্ষকরা যে রাজনীতি করছে আমি সেটার পক্ষে আমি ছাত্র রাজনীতির পক্ষে।
এসব কথা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।
আজ রবিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলার মানসম্মত প্রাথমিত শিক্ষা নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে
সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী আরো বলেন,শিক্ষকদের চাওয়া পাওয়ার বিষয়গুলোকে নেতৃত্ব দিয়েই তুলে আনতে হয়। তাই শিক্ষকরা রাজনীতি করবে এটাকে আমি ইতিবাচকভাবেই দেখছি।
এসময় মন্ত্রী হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মানন্নোনয়ন করার জন্য নানা পরিকল্পনার কথা বলেন। সভায় জেলা ১২ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে বক্তব্য রাখেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোছাঃ নুরজাহান খাতুন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা।
মন্তব্য করুন