প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:০৯ এ এম
অনলাইন সংস্করণ
হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের ধীরগতিতে উদ্বিগ্ন কৃষকদের প্রতি সংহতি জানিয়ে সংবাদ সম্মেলনে করেছে হাওর বাঁচাও আন্দোলন। সোমবার বেলা ৩টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা লিখিত বক্তব্যে বলেন, বোরো ফসলের সুরক্ষার জন্য সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ৫৯১ কিলোমিটার বেড়িবাঁধের কাজ চলমান থাকলেও ধীরগতির কারনে বোরো ফসলের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন জেলার কৃষকরা। নির্ধারিত ২৮ ফেব্রুয়ারি মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও দায়সারাভাবে কাজ করে খাতাকলমে অগ্রগতি প্রতিবেদন তৈরী করা হচ্ছে বলে দাবি সংগঠনটির। নীতিমালা অনুযায়ী বাঁধের কাজ না করে প্রায়ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি আশ্রয় নিচ্ছেন সংশ্লিষ্টরা।
নিয়ম মেনে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ না করা হলে কৃষকদের সাথে নিয়ে মাঠ পর্যায়ে আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন সংগঠনের নেতারা।
এসময় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইয়াকুব বখত বহলুল,সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
মন্তব্য করুন